• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি

ঢাকা-১১ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে , পুনরায় ভোট গণনার দাবি : এম এ কাইয়ুম

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ঢাকা-১১ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে  , পুনরায় ভোট গণনার দাবি  : এম এ কাইয়ুম
নিউজটি শেয়ার করুনঃ
ঢাকা-১১ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।
শুক্রবার রাজধানীর গুদারাঘাটে অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ঢাকা-১১ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে : এম এ কাইয়ুম
এম এ কাইয়ুম দাবি করেন, এনসিপি নেতা নাহিদ ইসলামকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে তাকে হারানো হয়েছে। তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।