• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি

এবারের নির্বাচনে ৪২টি দলের কেউ জেতেনি

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
এবারের নির্বাচনে ৪২টি দলের কেউ জেতেনি
নিউজটি শেয়ার করুনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫১ দলের মধ্যে ৪২ দলের কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেননি। মাত্র ৯ দলের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এবারই প্রথম জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনে অংশ নেয়।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী ৫১ দলের মধ্যে ৪২ দলের কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেননি। মাত্র ৯ দলের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২৯৯ আসনে ভোট হলেও এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে বিএনপি ২০৯, জামায়াতে ইসলামী ৬৮ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয় আসনে জয়ী হয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে।

আর বাংলাদেশ খেলাফত মজলিস জয় পেয়েছে দুটি আসনে। নির্বাচনে অংশ নেওয়া ৫১ দলের মধ্যে ৪২ দল কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। অনেক দলই শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে।