• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

ট্রাম্পকে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ট্রাম্পকে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি
নিউজটি শেয়ার করুনঃ

মার্কিন কংগেসের ডেমোক্র্যাট সদস্যরা সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্য ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে আইনগত কর্তৃত্ব মেনে চলতে হবে। তারা আরও বলেছেন, ট্রাম্পের উচিত কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছে এবং দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা ট্রাম্পকে সতর্ক করলেন। ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো সামরিক পদক্ষেপ না নিতে আহ্বান জানিয়েছেন তারা।

ফ্লোরিডা থেকে ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ওয়াসারম্যান শুলটজ বলেন, ট্রাম্পের উচিত কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে স্পষ্টভাবে এটা ব্যাখ্যা করা- কেন ইরান যুক্তরাষ্ট্রের জন্য এত বড় হুমকি এবং কেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া জরুরি?

তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৩ সালে ইরাক আক্রমণ করার আগে কংগ্রেসের অনুমতি নিয়েছিলেন।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য, ক্ষুব্ধ ট্রাম্পইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য, ক্ষুব্ধ ট্রাম্প
এ ছাড়া মার্কিন সিনেটের চাক শুমার বলেন, ট্রাম্প প্রশাসন এখনো ইরান আক্রমণের জন্য তাদের উদ্দেশ্য এবং কারণ পরিষ্কার করেনি এবং কংগ্রেসের অনুমতি চায়নি। তিনি আরও বলেন, কংগ্রেস একমাত্র কর্তৃপক্ষ যা যুদ্ধ ঘোষণা করতে পারে এবং যুদ্ধের জন্য আইনগত ক্ষমতা প্রয়োগ করতে হবে।

এদিকে মার্কিন সেন্ট্রাল আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড সতর্ক করে বলেছেন, বর্তমানে ইরানকে আক্রমণ করা একটি কৌশলগত ভুল হবে। তিনি এর অনিয়ন্ত্রিত পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তা শেষ করা অনেক কঠিন।