• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভোট কারচুপির অভিযোগে আরও পাঁচ প্রার্থীর মামলা

Usbnews.
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
ভোট কারচুপির অভিযোগে আরও পাঁচ প্রার্থীর মামলা
নিউজটি শেয়ার করুনঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে জামায়াতের আরও চার প্রার্থী ও বিএনপির এক প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনালে এর শুনানি হতে পারে।
মামলা করা জামায়াতের চার প্রার্থী হলেন, নারায়ণগঞ্জ ২ আসনের ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ ৩ এর ইকবাল হোসাইন ভূঁইয়া, লালমনিরহাট ১ এর আনোয়ারুল ইসলাম ও লালমনিরহাট ২ আসনের ফিরোজ হায়দার।
এছাড়া, ময়মনসিংহ ১ আসনে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালেহ।