• ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

Usbnews.
প্রকাশিত মার্চ ১১, ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি
নিউজটি শেয়ার করুনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোটের কোনো ব্যবস্থা রাখা হবে না।

এ সময় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আট দিন আনসার সদস্য মোতায়েন রাখা হবে বলেও জানান তিনি।