• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শহীদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে একটি পবিত্র আমানত , বাস্তবায়ন সবসময় আপসহীন

Usbnews.
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
শহীদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে একটি পবিত্র আমানত , বাস্তবায়ন সবসময় আপসহীন
নিউজটি শেয়ার করুনঃ
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতির জারি করা ১৩৩টি অধ্যাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করেন।
অন্তর্বর্তী সরকারের আমলে মোট ১৩৩টি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হয়। এর মধ্যে ১৪টি ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনসংক্রান্ত। বাকি ১১৯টি অধ্যাদেশের মধ্যে প্রায় সব কটিই সংস্কারধর্মী। এর এক-তৃতীয়াংশ (৩৮টি) আইন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত।
এই অধ্যাদেশগুলো অকেজো ও অর্থহীন হয়ে পড়বে, যদি সংসদ তার প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে এগুলো গ্রহণ না করে। এসব অধ্যাদেশকে সংসদের আইনে পরিণত করা সরকারের জন্য কঠিন কাজ নয়। কারণ, এগুলো দ্বারা সংবিধানের কোনো অনুচ্ছেদের পরিবর্তন আনা হয়নি বা এতে সংবিধানপরিপন্থী কোনো বিধান রাখা হয়নি। তবে অধ্যাদেশের মাধ্যমে সম্পাদিত এসব সংস্কারের গুরুত্ব সাংবিধানিক সংস্কারের চেয়ে কম নয়।
অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কারের বিশদ প্রস্তাব তৈরি করেছিল নিজের ক্ষমতা ধরে রাখা বা বৃদ্ধি করার জন্য নয়; এটি করা হয়েছিল জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার লক্ষ্যে একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।
‘আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কারণে সবাই সংসদে বসতে পেরেছেন ।
জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে অনৈক্য বেড়েই চলবে।
জুলাইয়ের রক্তস্নাত বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যকে সুরক্ষা ও দায় নির্ধারণ , বাস্তবায়ন সবসময় আপসহীন ।
বর্তমান নির্বাচিত সরকার কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেনি তারা এসেছে অন্তর্বর্তী সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমে। তাদের বৈধতা হচ্ছে সেই জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং যেই জুলাই সনদ আদেশ হয়েছে সেই আদেশ। এটা যেন নির্বাচিত সরকার ভুলে না যায়, এটা আমরা কেউই ভুলে না যাই।
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ‘সবার আগে বাংলাদেশ—এটাই হোক আমাদের মূলমন্ত্র।’