৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠিত তদন্ত কমিটি প্রধান বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বিএনপি-টিম প্রধান নিতাই রায় চৌধুরী বলেছেন, নৌকার বাইরে গেলেই হিন্দুদের ওপর নির্যাতন করা হয়। তথ্য সংগ্রহে তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করেছে। এর অংশ হিসেবে গতকাল শনিবার তদন্ত কমিটি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে যায়। সেখানে তিনি এ কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ভ্ক্তুভোগীরা অভিযোগ করেছে, নৌকায় ভোট না দেয়ায় তাদের ওপর হামলা চালানো হয় এবং এখনো তারা ভীতসন্ত্রস্ত। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭ জানুয়ারি ডামি নির্বাচনের আগে ও পরে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে তাদের হতাহত করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে- সরেজমিনে বিএনপির তদন্ত কমিটি এসব তথ্য সংগ্রহ করছে। পরে কেন্দ্রীয়ভাবে এই রিপোর্ট প্রকাশ করা হবে।তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে তারা ভোট ব্যাংক মনে করে। তারা স্বাধীনভাবে তাদের মতামতও প্রকাশ করতে পারে না। নৌকার বাইরে গেলেই তাদের ওপর হামলা-নির্যাতন নেমে আসে।
নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের ভোটব্যাংক মনে করে। সংখ্যালঘুরা স্বাধীনভাবে তাঁদের মতামতও প্রকাশ করতে পারেন না। নৌকার বাইরে গেলেই তাঁদের ওপর হামলা-নির্যাতন নেমে আসে। এবার বিএনপি-জামায়াত নির্বাচনে আসেনি, তারপরও সংখ্যালঘুরা নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি।
এর আগে গত ২৯ জানুয়ারি ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্তে নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে বিএনপি। এই তদন্ত কমিটি প্রথমে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে যায়। প্রতিনিধি দলটি নির্যাতিতদের বাড়িতে যায় এবং সহিংসতার প্রত্যক্ষ বর্ণনা শোনেন।
নির্যাতনের শিকার সংখ্যালঘুরা জানান, নৌকায় ভোট না দিয়ে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের ওপর হামলা চালানো হয়। তারা আরও অভিযোগ করেন, নৌকায় ভোট না দিলে তাদের দেশ ছাড়া করা হবে।
প্রতিনিধি দলটি সরেজমিনে নির্যাতিতদের বাড়ি যান এবং সহিংসতার প্রত্যক্ষ বর্ণনা শোনেন। এসময় ভু্ক্তভোগীরা বলেন, নৌকায় ভোট না দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয় এবং এখনো তারা ভীত।
এ সময় তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।