• ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

ঢাবি-জবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ , পদত্যাগ করলেন ইউজিসির চেয়ারম্যান

Usbnews.
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
ঢাবি-জবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ , পদত্যাগ করলেন ইউজিসির চেয়ারম্যান
নিউজটি শেয়ার করুনঃ

একসঙ্গে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ড. রইস উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর বাইরে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. নুরুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. মো. মাসুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মাহমুদ আল ফরকানকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাবির প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন।

সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

এমতাবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।