হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর কোনো ভূমিকা থাকা উচিত নয় বলে মনে করছে জার্মানি। সোমবার (১৬ মার্চ) এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ন্যাটোর নেওয়া উচিত বলে জার্মানি মনে করে না।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছিলেন, হরমুজ প্রণালি রক্ষায় সহায়তা না করলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে।
তবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী অবরোধের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে রয়েছে বার্লিন।