• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

‘বিপন্ন ধর্মীয় স্বাধীনতা’, ভারতকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব মার্কিন সংস্থার

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩
‘বিপন্ন ধর্মীয় স্বাধীনতা’, ভারতকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব মার্কিন সংস্থার
নিউজটি শেয়ার করুনঃ

ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। আক্রান্ত হচ্ছেন আন্দোলনকারী, সাংবাদিক এবং আইনজীবীরা। এই যুক্তিকে ফের মোদির ভারতকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (United States Commission on International Religious Freedom)।
প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতা সংক্রান্ত রিপোর্ট পেশ করে ইউএসসিআইআরএফ। চলতি বছরের রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে, ২০২২ সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি খারাপ হয়েছে। দাবি করা হয়েছে, আন্দোলনকারী, সাংবাদিক ও আইনজীবীদের চুপ করাতে পদক্ষেপ করেছে ভারত সরকার। যা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। এছাড়াও কানাডায় হরদীপ সিংহ নিজ্জরের হত্যা এবং আমেরিকায় গুরুপতবন্ত সিংহ পন্নুনকে হত্যার চক্রান্তে ভারতের নাম জড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।