• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

এনেছি স্বাধীনতা

Usbnews.
প্রকাশিত মার্চ ১০, ২০২৬
এনেছি স্বাধীনতা
নিউজটি শেয়ার করুনঃ

এনেছি স্বাধীনতা

(ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম)
আমরা স্বাধীন নইকো কারো পরাধীন,
শত্রুদের খতম করে এনেছি স্বাধীনতা ,
বুকভরা প্রীতি আর ভালোবাসা ,
হে স্বাধীন ভূমি তোমাকে  করতে রক্ষা,
প্রস্তুত সর্বদা, করিনা শ্রষ্টা ছাড়া  অন্যকিছুর তোয়াক্ষা।
হে মহান স্বাধীনতা –
তোমাকে জানাই অশেষ কৃতজ্ঞতা,
চোখে মুখে প্রিয়জনদেরে হারানো শোকে ,
আমরা  নইকো কাতর , হয়েছি পাথর।
শত্রুদের করেছি পরাজয় , মুক্ত করেছি দেশ,
এইতো স্বাধীনতা , সালাম দেই তোমাকে,
লক্ষাধিক রক্তমাখা তাজা দেহগুলো,
দিয়েছি তোমার তরে শহীদ করেছি।
প্রাণলড়াই করে মোরা  এনেছি স্বাধীনতা,
স্বাধীন হলো জাতি , স্বাধীন হলো ভাষা,
স্বাধীন হলো চাষাচাষি ছাত্র ছাত্রী জনতা,
নয় মাসের রণকৌশলের সফলতা,
চিরকাল উড্ডীন থাকুক লাল সবুজ পতাকা ।