• ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যুদ্ধ বিস্তারে সতর্কতা

Usbnews.
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যুদ্ধ বিস্তারে সতর্কতা
নিউজটি শেয়ার করুনঃ

ভারত মহাসাগরের মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। খবরে বলা হয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার একটি প্রতিহত করা হয় এবং অন্যটি মাঝপথে ব্যর্থ হয়।

বিশ্লেষকদের মতে, এই হামলা ইরানের সামরিক সক্ষমতার দূরপাল্লার দিকটি স্পষ্ট করেছে এবং যুদ্ধের ভৌগোলিক বিস্তারকে সামনে এনেছে।

ব্রাসেলসভিত্তিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ের বলেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের প্রতিক্রিয়া ক্রমেই গভীরতর হচ্ছে।

তিনি আল জাজিরাকে বলেন, যুদ্ধক্ষেত্র ভৌগোলিকভাবে বিস্তৃত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন হয়ে উঠবে। কারণ নতুন নতুন অঞ্চল ও স্থাপনাগুলো ঝুঁকির মধ্যে পড়ছে।

ম্যাগনিয়ের আরও বলেন, যুক্তরাষ্ট্রকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে হবে। কারণ ইরান প্রচলিত যুদ্ধে জয়লাভের চেষ্টা করছে না; বরং যুদ্ধের ‘খরচের সমীকরণ’ পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছে।

তার ভাষায়, দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে—যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি ক্রমেই বাড়বে।

বিশ্লেষকদের ধারণা, এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আকার দিতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।