• ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নিউইয়র্ক বিমানবন্দরে প্লেন ও গাড়ির সংঘর্ষ ,পাইলট ও কো পাইলট নিহত

Usbnews.
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
নিউইয়র্ক বিমানবন্দরে প্লেন ও গাড়ির সংঘর্ষ  ,পাইলট ও কো পাইলট  নিহত
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি বিমান এবং রানওয়েতে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বিমানটির পাইলট ও কো পাইলট নিহত হয়েছে।

গতকাল রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে এখন বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।

দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা তথ্য যোগাড় করছে।