• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ ,এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা

Usbnews.
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ ,এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা
নিউজটি শেয়ার করুনঃ

বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ মার্চ) রাতেই কলকাতা থেকে তাদের বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে তোলা হতে পারে।

এরআগে ২২ মার্চ জাতীয় তদন্ত সংস্থা-র পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালত-এ দুই অভিযুক্তকে জেরা করার আবেদন জানানো হয়। বিচারক প্রথমে তাতে সম্মতি দেন। তবে ২৩ মার্চ সকালে এনআইএ ফের নতুন পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগার-এ নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না।

এরপর বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন। সেই অনুযায়ী, রাতেই তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়। রবিবার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

অন্যদিকে আদালত থেকে বের হওয়ার সময় ফয়সাল দাবি করে, সে হাদি হত্যার সঙ্গে জড়িত নয়। তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। সিসিটিভিতে গুলি করার কোনো প্রমাণ নেই। তার আরও দাবি ছিল, ঘটনার সময় সে বাংলাদেশে ছিল। যদিও সে স্বীকার করেছে যে সিসিটিভিতে তাকে দেখা গেছে, তবে গুলি করার দৃশ্য নেই। কেন সে ভারতে এসেছিল, সেই বিষয়ে সে কোনও স্পষ্ট উত্তর দেয়নি।

এই মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমা-কেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। তাকে ৩ এপ্রিল ফের আদালতে তোলা হবে।

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা, তবে তাদের ফিরিয়ে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানা যায় , এখনো চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। কবে কনস্যুলার অ্যাক্সেস পাবে বাংলাদেশ সেটা কেউ নিশ্চিত বা অনুমান করে ও বলে পারেন নাই।