• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

স্বচ্ছতার দৃষ্টান্ত: ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

Usbnews.
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
স্বচ্ছতার দৃষ্টান্ত: ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
নিউজটি শেয়ার করুনঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ও মানবিক সহায়তার ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা শেয়ার করেন।

পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষ্যে দেবিদ্বারের দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণে জন্য যে দশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো,সেটি যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

১৫ টা ইউনিয়ন,১টা পৌরসভার মোট ১৪৪ টা ওয়ার্ডে এই অর্থ সহায়তা পৌঁছে দেয়া হয়। ব্যক্তিগত তথ্য নিরাপত্তার জন্য এনআইডি নাম্বার ও মোবাইল নম্বর ঢেকে দেওয়া হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যেকোনো তথ্য উন্মুক্তযোগ্য।
লিস্টের ১০০০ জন মানুষকে ১০০০ টাকা করে মোট ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বাকি ৫০০ জনকে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। যেহেতু একই সাথে লিস্ট করা হয়েছে সেজন্য পুরো লিস্টই উন্মুক্ত করা হলো।
নোট: বরাদ্দের ক্ষেত্রে কোন রাজনৈতিক পরিচয় বিবেচ্য ছিলো না। প্রতি ওয়ার্ডের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করা হয়েছে।
প্রশ্ন আসে যে- সব সুবিধা বঞ্চিত মানুষ কি এই বরাদ্দের আওতায় এসেছে? উত্তর হলো- না। আমাদের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে সরকার বরাদ্দ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র ১০০০জন। আর ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০জন। সুতরাং আপনার এলাকায় কোন না কোন সুবিধা বঞ্চিত মানুষ অবশ্যই বাকি থাকবে।

হাসনাত আবদুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। এই অর্থ সহায়তার আওতায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের ১০০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে ১০০০ টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরও ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।