• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ গ্রেফতার

Usbnews.
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ গ্রেফতার
নিউজটি শেয়ার করুনঃ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরিবারের পক্ষ থেকেও তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, শেখ মামুন খালেদকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রায় দুই বছর ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংস্থাটির পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাসভবন থেকে উচ্ছেদের সময় তিনি ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।