• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বিতর্ক :ইরানে পররাষ্ট্রমন্ত্রী বলছেন না , ট্রাম্প বলছেন হ্যা

Usbnews.
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬
যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বিতর্ক :ইরানে  পররাষ্ট্রমন্ত্রী বলছেন না , ট্রাম্প বলছেন হ্যা
নিউজটি শেয়ার করুনঃ

ইরান কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আরাঘচি ইরানের কথিত পাঁচ-দফা প্রস্তাবকে ‘মিডিয়ার ভিত্তিহীন অনুমান’ বলে খারিজ করেছেন।সূত্র: আল-জাজিরা

তিনি আরও বলেছেন, যতক্ষণ না আগ্রাসনকারী শাস্তি পায় এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

এর আগে বুধবার (১ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত হবে, তখন আমরা এটি (যুদ্ধবিরতি) বিবেচনা করব। তার আগ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, অথবা তারা যেমন বলে—পাথর যুগে পাঠিয়ে দিচ্ছি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল-জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় আমাদের কোনো আস্থা নেই। ওয়াশিংটন ‘আলোচনা চলছে’ দাবি করলেও বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আলোচনা চলছে না।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন।সূত্র: বিবিসি

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তবে ওই ইরানি শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করেননি ট্রাম্প। তিনি তাকে পূর্বসূরিদের তুলনায় “অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান” বলেও মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি নিরাপদ ও অবাধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে না। তার ভাষায়, “হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত হবে, তখন আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, অথবা তারা যেমন বলে—পাথর যুগে পাঠিয়ে দিচ্ছি।”

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ, যা নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।