• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

Usbnews.
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত
নিউজটি শেয়ার করুনঃ

ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উদ্ধার অভিযানে পাঠানো একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবরে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে ঘটনাস্থলে যাওয়া একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি একজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন। ওই বিমানের নিখোঁজ পাইলটদের উদ্ধারে ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান চালানো হচ্ছিল।

নিখোঁজ পাইলটদের সন্ধান দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কার ঘোষণানিখোঁজ পাইলটদের সন্ধান দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কার ঘোষণা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।