• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি এক নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি এক নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
নিউজটি শেয়ার করুনঃ

ছবি  – নিলুফারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ঘাতক রোবার্ট জোয়াসিন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স সিটিতে এ ঘটনা ঘটে ।নিলুফার ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন হাইতির এক ব্যক্তি।

নিহত নিলুফার ইয়াসমিন (৪২) ফোর্ট মায়ার্সে ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরের’ কর্মচারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদরের কুশাখালী ইউনিয়নে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে থাকছিলেন তিনি। মাস ছয়েক আগে দোকানটিতে কাজে যোগ দেন।

হত্যাকাণ্ডের পর দেশটির পুলিশ রোবার্ট জোয়াসিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের বাইরে পার্ক করা একটি কালো গাড়ির কাঁচ ভাঙচুর করছেন। পরে দোকান থেকে নিলুফার ইয়াসমিন বের হলে তাকেও আঘাত করেন সেই ব্যক্তি। এতে নিলুফার মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী নিলুফারের মাথায় কয়েকবার আঘাত করে সেখান থেকে চলে যান।

নিলুফার ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে আঘাত করার আগে গাড়ির ভাঙচুর করেন আক্রমণকারী।সিসি ক্যামেরার ভিডিও থেকে নেওয়া ছবি।
‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরে’ দিন দুয়েক আগে হাইতির এক ব্যক্তি দোকানে এসে এটিএম মেশিন থেকে ডলার উত্তোলনের চেষ্টা করেন। কিন্তু ক্রেডিট কার্ডের ‘সঠিক পিন নম্বর না দিতে পারায়’ ডলার তুলতে না পেরে ওই ব্যক্তি ক্ষেপে নিলুফারকে গালাগালি করেন। তখন আরেক দোকান কর্মচারী স্প্যানিশ নারী পরিস্থিতি সামলে নেন।

ওই ঘটনার পর বৃহস্পতিবার ভোরে সেই ব্যক্তি আবার ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরে’ এসে নিলুফারকে খুঁজতে থাকেন বলে স্প্যানিশ দোকান কর্মচারী জানান ।

তিনি বলেন, “ভোরে ভেতর থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজ পড়ছিলেন নিলুফার। তখন হামলাকারী ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরের’ পার্কে থাকা একটি জিপের গ্লাস হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করেন। এরপর নিলুফার দরজা খুলে বাইরে এসে বলতে থাকেন- ‘কী সমস্যা, এমন করছেন কেন?’

নিলুফার ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে আঘাত করার আগে গাড়ির ভাঙচুর করেন আক্রমণকারী।সিসি ক্যামেরার ভিডিও তে পুরো বিষয়টি ধরা পড়ে।

“এ কথার পরই সেই ব্যক্তি নিলুফারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। নিলুফার লুটিয়ে পড়লেও কয়েকবার তাকে আঘাত করা হয়। পরে পুলিশ এসে দেখে নিলুফার বেঁচে নেই।”