• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ দিলেন মার্কিন পাইলট

Usbnews.
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ দিলেন মার্কিন পাইলট
নিউজটি শেয়ার করুনঃ

এফ-১৫ যুদ্ধবিমানের দুই ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে এ-১০ মডেলের একটি বিমান। হামলায় টিকতে না পেরে প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন মার্কিন যুদ্ধবিমানের এক পাইলট। খবর সিবিএস নিউজের।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়ে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। দুই মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে আরও জানানো হয়, অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হয়েছে বলে জানা গেছে। পরে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫ই বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে বলে আরও জানা গেছে।