• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

বিসিসিআইয়ের সঙ্গে ‘সম্পর্কের অবনতি’ স্বীকার করলো বিসিবি

Usbnews.
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬
বিসিসিআইয়ের সঙ্গে ‘সম্পর্কের অবনতি’ স্বীকার করলো বিসিবি
নিউজটি শেয়ার করুনঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কের অবনতি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে বিসিসিআইকে এক চিঠি দেয় বিসিবি। গণমাধ্যমে বিষয়টি সামনে আসার পর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি।

শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, মূলত আসন্ন সিরিজ ও স্থগিত থাকা কিছু কর্মসূচি নিয়েই ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। গত বছর বাংলাদেশ নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল যা স্থগিত হয়ে যায়। এ ব্যাপারেই বিসিসিআইকে মেইল করা হয়েছে।’

ভারতকে চিঠি পাঠানোর বিষয়টি রুটিন ওয়ার্ক ছিল জানিয়ে ফাহিম বলেন, ‘সামনে যেসব ইভেন্ট আছে ভারতীয় বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট, এসব নিয়েও যোগাযোগ হয়েছে। এটা আমরা নিয়মিত অন্য বোর্ডের সঙ্গেও করি। আশা করছি দ্রুত ওদের উত্তর পাব। সে অনুযায়ী তাদের সাথে যোগাযোগ হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার কথা স্বীকার করে ফাহিম বলেন, ‘আমরা ভারতকে মেইল করেছি, এই মেইলে সেটা ছিল। আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের আতিথেয়তা দিবে। বিশ্বকাপকে ঘিরে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে অবশ্যই। আশা করছি এই সম্পর্ক ঠিক হয়ে যাবে, আশা করি এসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্য দিয়ে আবারও ভালো অবস্থান তৈরি হবে।’

চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল করা হয়। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিবি। হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্ব থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।