• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গুমকে মানবতাবিরোধী অপরাধে অন্তর্ভুক্ত করে সংসদে বিল পাস

Usbnews.
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
গুমকে মানবতাবিরোধী অপরাধে অন্তর্ভুক্ত করে সংসদে বিল পাস
নিউজটি শেয়ার করুনঃ

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস হয়েছে। এই বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।

এর আগে সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, গুম সংক্রান্ত আইনের সঙ্গে যেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয়, সেজন্য আইনটি যাচাই-বাছাই করা হবে।

পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার আরমানের প্রতি সমবেদনা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘যারা গুম হয়েছিলেন তারা আমার স্বজন, ভাই, বোন, আত্মীয়। তারা (বিরোধী দল) এটা নিয়ে হইচই করছেন, তারা আইনটা ভালো করে মনে হয় দেখেননি।’

তিনি বলেন, ‘মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে, সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। কারণ, আমরা একইসঙ্গে ১৯৭৩ সালের মানবতাবিরোধী আইনের মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। সেখানে বিচার হবে, তদন্ত হবে।’