মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ১১৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। সকালে নতুন করে আরও ১১৪ জন প্রবেশ করেছ বাংলাদেশে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির মোট ২২৯ জন সদস্য।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। গতকালও থেমে থেমে সীমান্তের ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। সব মিলিয়ে রাখাইনের দুই পক্ষের সংঘাত বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়াচ্ছে। উদ্ভূত পরিস্থিতির মধ্যে গত দুই দিনে মিয়ানমারের শতাধিক সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বান্দরবানে পালিয়ে এসেছেন। তাঁদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে।