বাংলা আমার মাতৃভাষা ,
বাংলা আমার প্রাণ।
বাংলা ভাষায় কথা বলতে ,
নেচে উঠে প্রাণ ,
মাগো তুমি এত মধুর।
সোনার বোরন আঁখি ,
তোমার ভাষায় রাখাল বজায় ,
মধুর সুরের বাঁশি ,
বাউলের তারের মিহি সূরে ,
হৃদয় নিলো কেড়ে ,
সালাম দেই মা দূ চরণে ,
তোমার মধু মাখা গুণে।
স্বর্ণের বর্ণে রঙিন যে মা ,
ভান্ডার ভরা জ্ঞান।
বাংলা আমার স্বপ্নের আশা ,
বাংলা আমার প্রাণ।
বাংলা ভাষায় রক্ত ঝরা ,
বাংলায় গান গাই ,
রক্ত দিয়ে গড়া বাংলা।
তুমিই মোদের প্রাণ ,
তোমার ভাষায় কথা বলতে ,
ওষ্ঠে জাগে প্রাণ।
- ডাক্তার ,এইচ এম ফখরুল ইসলাম