ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে আবারও জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা সংসদে ফেরেন।
এর আগে বিকেল ৫টা ৫৬ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধার পরও যে কয়টি গণবিরোধী বিল পাস হয়েছে আমরা তার দায় নিতে চাই না। তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।”
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধীদল আইন প্রণয়নের সব রিডিংয়ে অংশগ্রহণ করেছেন। এরপরও ওয়াকআউটের অর্থ কী, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
বৃহস্পতিবার সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয় এবং কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিরোধীদল ভোট দেননি। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৭২টি বিল সংসদে পাস হয়েছে।