• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সম্রাট আকবরের আদেশে ১৫৫৬ খ্রিস্টাব্দে ফতেহ উল্লাহ সিরাজী বাংলা সন বা বঙ্গাব্দ চালু করেন

Usbnews.
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
সম্রাট আকবরের আদেশে ১৫৫৬ খ্রিস্টাব্দে ফতেহ উল্লাহ সিরাজী বাংলা সন বা বঙ্গাব্দ চালু করেন
নিউজটি শেয়ার করুনঃ

বাংলা সনের প্রবর্তক আমীর শাহ ফতেহ উল্লাহ সিরাজী ঘুমিয়ে আছেন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় । শাহ ফতেহ উল্লাহ সিরাজীর নামানুসারে অত্র এলাকার নামকরণ হয় ফতুল্লা । তিনিই ঐতিহ্যবাহী ফতুল্লা জামে মসজিদটি নির্মাণ করেন ১০২২ হিজরিতে ।
সম্রাট আকবরের আদেশে ১৫৫৬ খ্রিস্টাব্দে ফতেহ উল্লাহ সিরাজী বাংলা সন বা বঙ্গাব্দ চালু করেন ।
পহেলা বৈশাখ কোনো মতেই ধর্মীয় অনুষ্ঠান নয় । পহেলা বৈশাখ এ অঞ্চলের মানুষের অনুষ্ঠান-একান্তভাবে হিন্দুর নয় । একান্তভাবে মুসলমানদেরও নয় । যদিও বাংলা সনের প্রবর্তক ছিলেন একজন মুসলমান-আমীর ফতেউল্লাহ সিরাজী ।
বর্তমানে হিন্দুরা চাচ্ছে পহেলা বৈশাখের মতো একটি সামাজিক ও অর্থনৈতিক উৎসবকে ধর্মীয় রূপ দিতে । মঙ্গল শোভাযাত্রা তারই প্রতিক।
রবীন্দ্রনাথ তাঁর শান্তিনিকেতনে বাংলা নববর্ষকে একটি বৈদিক আবেশে আচ্ছন্ন করে দিতে চেয়েছিলেন । বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে পহেলা বৈশাখ শুরু করতেন । কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়নি ।
কবি আবদুল হাই শিকদার লিখেছেন:
“মুঘল যুগের বিশ্ববিশ্রুত জ্যোতির্বিজ্ঞানী
আমি ফতেহ উল্লাহ খান সিরাজীর জন্ম শহর সিরাজে গিয়েছি ।ডকুমেন্টরী নির্মাণ করেছি ।হাফিজ , সাদী ও তাঁর উপর ।
এই ভ্রমণের ১৪ বছর আগে অর্থাৎ ১৯৯৩ সালে , বিটিভিতে বাংলা সনের উপর বিশেষ ম্যাগাজিন করতে গিয়ে আমির ফতেহ উল্লাহর উপর একটা বিশেষ প্রতিবেদন প্রচার করি ।সেই প্রতিবেদনের একটা অংশ জুড়ে ছিল তাঁর কবর।
তথ্য প্রমাণসহ আমি বলেছিলাম ফতুল্লা নামটাও তাঁর নাম থেকে , যদিও পরে তা বিকৃত হয়েছে।
বাংলা সন উদযাপন করা হয় তার স্রষ্টাকে বাদ দিয়ে । দেশে এমন কেউ কি নেই যে পয়লা বোশেখের দিন তাঁকে বিশেষভাবে স্মরণ করবে ?
তাঁর কবরটা জিয়ারত করবে ? দায়িত্বশীলতা কবে আমাদের ভোরের মোহনার দেখা দেবে ?
তাঁকে আমরা নিজেদের চাহিদা মতো পীর সাহেব বানিয়েছি , হযরত বানিয়ে নিয়েছি।
শুধু তাঁর আসল ও মৌলিক অবদানটুকু ভুলে গেছি ।
এক্ষেত্রে আস্তিক ,নাস্তিক , ইসলামী , ইসলাম বিদ্বেষী , জাতীয়তাবাদী , বিজাতীয়তাবাদী , কম্যুনিস্ট , ভারতীয় দালাল , পাকিস্তান প্রেমিক —- সবাই একই চরিত্রের”।
বাংলা সন ও পহেলা বৈশাখ একান্তই মুসলমানদের সাথে সম্পর্কীয় ।
সামনের পহেলা বৈশাখে আমরা কয়েকজন তাঁর কবর জেয়ারত করতে যাব ।
গবেষক সমাজচিন্তক ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদ উর রহমানের লেখা বাঙালি মুসলমানের উৎসব বইটি সংগ্রহ করতে যোগাযোগ।

 

লেখক : শেখ নজরুল