• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইরান লেবাননের ভাই-বোনদের একা ফেলে যাবে না ,ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন : পেজেশকিয়ান

Usbnews.
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
ইরান লেবাননের ভাই-বোনদের একা ফেলে যাবে না ,ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন : পেজেশকিয়ান
নিউজটি শেয়ার করুনঃ

লেবাননে বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) চালানো ইসরায়েলি হামলাকে ‘প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না। খবর বিবিসি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে ‘প্রতারণা’ এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি ‘বিপজ্জনক লক্ষ্মণ’ হিসেবে বর্ণনা করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না।’

একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের হাত এখনো ট্রিগারেই (বন্দুকের) আছে।’

জানা গেছে, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। পেজেশকিয়ান আরও বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে।

এদিকে লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ, ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি গুরুতর পরিণতি ডেকে আনবে।