• ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, ফসফরাস শেল নিক্ষেপ

Usbnews.
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, ফসফরাস শেল নিক্ষেপ
নিউজটি শেয়ার করুনঃ

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় প্রায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থার এনএনএ।

এনএনএর খবরে জানানো হয়, দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি তারা কামান দিয়ে গোলা ছুড়েছে। ফসফরাস শেল নিক্ষেপ করেছে। ড্রোন দিয়েও হামলা চালিয়েছে।

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর দাবি, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ বলেছে, লেবানন ও দেশটির জনগণের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: আল–জাজিরা