মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও শান্তি প্রচেষ্টার প্রেক্ষাপটে ইরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বুধবার (১৫ এপ্রিল) তিনি ইরানে পৌঁছান।
পাকিস্তানের সামরিক জনসংযোগ সংস্থা (আইএসপিআর) জানায়, সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও রয়েছেন। ইরানে পৌঁছালে পাকিস্তানি প্রতিনিধিদলকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
এর আগে ইরান জানিয়েছিল, পাকিস্তানের মধ্যস্থতায় তারা যুক্তরাষ্ট্রের-এর সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে।
পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি; বরং পাকিস্তানের মাধ্যমে নিয়মিত বার্তা বিনিময় চলছে।
তিনি আরও জানান, রোববার তেহরানে ইরানি প্রতিনিধিদল ফিরে আসার পর থেকে একাধিকবার বার্তা আদান-প্রদান হয়েছে এবং এতে ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর জবাব’ দেওয়ার সতর্কবার্তা চীনেরশুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর জবাব’ দেওয়ার সতর্কবার্তা চীনের
পারমাণবিক ইস্যু নিয়ে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নতুন কোনো বিষয় নয় এবং এর মাত্রা ও পদ্ধতি নিয়ে আলোচনা সম্ভব। তবে ইরানের জাতীয় প্রয়োজন অনুযায়ী সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।