• ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ইরানের পারমাণবিক অধিকার সীমিত করার বৈধ ক্ষমতা ট্রাম্পের নেই : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

Usbnews.
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬
ইরানের পারমাণবিক অধিকার সীমিত করার বৈধ ক্ষমতা ট্রাম্পের নেই : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
নিউজটি শেয়ার করুনঃ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার কোনো বৈধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ)-এর বরাতে জানা যায়, পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প দাবি করেছেন, ইরান তার পারমাণবিক অধিকার প্রয়োগ করতে পারবে না। কিন্তু তিনি ব্যাখ্যা দেননি, কোন অপরাধের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। একটি সার্বভৌম দেশের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা তার কে দিয়েছে?”

পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এ ধরনের কড়া প্রতিক্রিয়া সামনে এলো।