• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

একই পরিবার থেকে সংসদ সদস্য হচ্ছেন ৩ জন

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
একই পরিবার থেকে সংসদ সদস্য হচ্ছেন ৩ জন
নিউজটি শেয়ার করুনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একই পরিবার থেকে সংসদ সদস্য হচ্ছেন ৩ জন 

নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়

এই মনোনয়নের মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্য এমপি (সংসদ সদস্য) হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সংসদীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মনোনয়ন নিশ্চিত হলে বাবা, শ্বশুর ও তিনি নিজে—একই পরিবারের তিন সদস্য জাতীয় সংসদের সদস্য হওয়ার গৌরব অর্জন করবেন।

এদিকে একই তালিকায় নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের স্ত্রী, দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন।