• ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ
নিউজটি শেয়ার করুনঃ

জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করতে না পারায় চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তাই গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেয়া হয়েছে।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।  ছবি: সংগৃহীত

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। ছবি: সংগৃহীত

দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের অভাবে অর্ধেকের মতো উৎপাদন হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব জানান, বুধবার দেশে বিদ্যুৎ চাহিদা ছিল ১৫৭৬৭ মেগাওয়াট। সরবরাহ হয়েছে ১৩ হাজার মেগাওয়াটের মতো। ঘাটতি ছিল ২ হাজার মেগাওয়াট।

জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্র ২৬ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যাবে।এরপর বন্ধ হওয়া ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব বলেন, সংকট আছে, সেটা সবাই মিলে সাশ্রয়ী হয়ে মোকাবিলা করতে হবে, তা না হলে সরকারের একার পক্ষে সম্ভব না। সেচ কাজে যাতে ব‍্যাঘাত না ঘটে, সেই নির্দেশনা দেয়া হয়েছে।

সরকার শিল্পখাতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেয়ার চেষ্টা করছে বলেও জানান বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।