• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় আটক ঢাকা উত্তর বিএনপি’র সাবেক সভাপতি এমএ কাইয়ুম মুক্ত

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৪
মালয়েশিয়ায় আটক ঢাকা উত্তর বিএনপি’র সাবেক সভাপতি এমএ কাইয়ুম মুক্ত
নিউজটি শেয়ার করুনঃ

মালয়েশিয়ায় আটক ঢাকা উত্তর বিএনপি’র সাবেক সভাপতি এমএ কাইয়ুম মুক্ত হয়েছেন। এর আগে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছিল দেশটির আদালত।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কাইয়ুম মুক্ত হন।

গত ১২ জানুয়ারি  ইমিগ্রেশন অ্যাক্টে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ইউএনএইচসিআর’র স্ট্যাটাস নিয়ে দীর্ঘ দিন থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে ভুল তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলে দাবি করে আসছিল তার পরিবার।