• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ইউরোপীয় ইউনিয়নের

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬
চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ইউরোপীয় ইউনিয়নের
নিউজটি শেয়ার করুনঃ

ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর চুক্তি হলে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) -এমনটাই জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। শনিবার (২৫ এপ্রিল) ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ফ্রিডরিখ মের্ৎস বলেন, এটি এমন একটি পদক্ষেপ, যার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব।

এ বিষয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, কোনো বিধিনিষেধ বা শুল্ক ছাড়াই সারাবিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস সতর্ক করে বলেন, এবারের আলোচনা থেকে যদি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির মতো শক্তিশালী কোনো সমঝোতায় না পৌঁছানো যায়, তাহলে বিশ্ব আরও বিপজ্জনক এক ইরানের মুখোমুখি হতে পারে।