• ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি আইআরজিসির

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬
ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি আইআরজিসির
নিউজটি শেয়ার করুনঃ

ইরানের জাঞ্জান প্রদেশে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেই বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এ অভিযান পরিচালনা করে। এতে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্রাংশ (বোম্বেট) উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল।

এ ছাড়া এফ–১৫, এফ–১৬ ও এফ–৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া ৫২টি অবিস্ফোরিত রকেট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ–৫৭ বাংকার বিধ্বংসী বোমা ধ্বংস করা হয়েছে এবং একই ধরনের আরেকটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জিবি–৩৯ ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করা হয়েছে।

আইআরজিসির দাবি, এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল।

সূত্র: তাসনিম নিউজ