• ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

টাওয়ার হ্যামলেটসের নির্বাচন নিয়ে সাইফ উদ্দিন খালেদ যা বললেন

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬
টাওয়ার হ্যামলেটসের নির্বাচন নিয়ে সাইফ উদ্দিন খালেদ  যা বললেন
নিউজটি শেয়ার করুনঃ

টাওয়ার হ্যামলেটসের নির্বাচন নিয়ে সাইফ উদ্দিন খালেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একাউন্টে পোস্ট করে রাজনীতি হোক প্রতিযোগিতার, প্রতিহিংসার নয় সহ কয়েকটি বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

হুবহু পোস্ট –

বিষয়টি জরুরি — একটি বিষয় পরিষ্কার করা খুবই জরুরি।
জামি ভাই Barrister Zami Ali For Mayor ও তার দল Tower Hamlets Independents পার্টির ৪৩ জন কাউন্সিলর প্রার্থী কাউকে
জেতানো বা হারানোর জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন না। তারা টাওয়ার হ্যামলেটসের মানুষের জন্য একটি নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলার লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।বড় দলগুলো সাধারণ মানুষের প্রতি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে বলেই তারা এগিয়ে এসেছেন।
তারা নিজেরা নির্বাচিত হওয়ার জন্য নিরলসভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। অন্য কাউকে জেতানো, হারানো বা কারও ক্ষতি করার উদ্দেশ্যে তারা এত পরিশ্রম করছেন না। তারা সবাই সভ্য, সচেতন মানুষ এবং সিভিল সোসাইটির প্রতিনিধি। তাঁদের প্রত্যেকের নিজস্ব বিবেক-বুদ্ধি আছে, এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সক্ষমতা আছে বলেই তারা এই নতুন অভিযাত্রায় অংশ নিয়েছেন।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই টিম প্রফেশনাল প্রোফাইল, যোগ্যতা ও দক্ষতার দিক থেকে অন্যান্য দলের প্রার্থীদের তুলনায় এগিয়ে আছেন বলেই আমি মনে করি। তারা এই কমিউনিটিরই মানুষ—আমাদের ভাই-বোন।
তারা তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করছেন নিজেদের যোগ্যতায়; কারও সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতা করে কাউকে জেতানো বা হারানোর জন্য নয়। রাজনীতি তাদের পেশা নয়—এটাকে তারা নিজেদের কর্তব্য মনে করেই নির্বাচনী মাঠে নেমেছেন।
সাধারণ ভোটাররা তাদের সাদরে গ্রহণ করছেন। কিন্তু দুঃখজনকভাবে, প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েও তারা কিছু প্রতিপক্ষ দলের নেতা-কর্মীদের অন‍্যায় আচরন, মিথ্যা প্রোপাগান্ডা, সমালোচনা ও বিভ্রান্তিকর প্রচারণার শিকার হচ্ছেন।
তাই সবার প্রতি অনুরোধ তাদেরকে একবার সুযোগ দিন, ভোট দিয়ে কমিউনিটিতে নতুন রাজনীতির সূচনা করুন—যেখানে সবাই নিজের যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবে, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা হবে, এবং প্রতিযোগিতামূলকভাবে কমিউনিটির সেবা করা হবে। জামি ভাই ও তার দলের প্রার্থীরা বিজয়ী হলে তো আপনাদের পাশে থাকবেন, না হলেও আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবেন বলে তারা বদ্ধপরিকর।
আশা করছি একদিন এই জনপদে বন্ধ হবে হিংসা, বুলিয়িং ও বিভাজনের রাজনীতি। শুরু হবে, এমন এক রাজনৈতিক সংস্কৃতি, যেখানে থাকবে সম্মান, জবাবদিহিতা ও জনগণের সেবা।
রাজনীতি হোক প্রতিযোগিতার, প্রতিহিংসার নয়।