যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে তেহরানের সর্বশেষ অবস্থান ও কূটনৈতিক উদ্যোগ তুলে ধরতে আঞ্চলিক ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১ মে) তুরস্ক, মিসর, কাতার, সৌদি আরব, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে এ ফোনালাপ করেন তিনি।
এ সময় আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সর্বশেষ অবস্থান ও কূটনৈতিক উদ্যোগগুলো সম্পর্কে অবহিত করেন। এর আগে ইরানের একটি কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানায়, বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি