• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মার্কিন-ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপ দেবে ইরান

Usbnews.
প্রকাশিত মে ৪, ২০২৬
মার্কিন-ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপ দেবে ইরান
নিউজটি শেয়ার করুনঃ

মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইরানের ইসফাহান বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে দেশটি।

দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রধান জাফারোল্লাহ কালান্তারি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থানটি সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি ‘যুদ্ধ জাদুঘর’ গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশের বৈজ্ঞানিক দমন-পীড়নের ইতিহাস তুলে ধরা হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখতে নতুন ভবন নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম স্থাপনের জন্য বিকল্প জমি বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করেছে।