• ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে ভণ্ডামি প্রকাশ করেছেন: হাসনাত আবদুল্লাহ

Usbnews.
প্রকাশিত মে ৩, ২০২৬
সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে ভণ্ডামি প্রকাশ করেছেন: হাসনাত আবদুল্লাহ
নিউজটি শেয়ার করুনঃ

জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতির সামনে ভণ্ডামি প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ওইদিন জনাব সালাহউদ্দিন সাহেব স্বীকার করলেন, আমরা আসলে তখন যা বলা হয়েছে, একরকমভাবে সংস্কার ও নির্বাচন হওয়ার জন্যে সেটা মেনে নিয়েছি; শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়, সেই কারণে আমরা মেনে নিয়েছি। এটা সরকারের একটা দুর্বলতা।’

তিনি বলেন, ‘এটা এক ধরনের ভণ্ডামি। মানে উনি সংসদের মধ্যে দাঁড়িয়ে উনার ভণ্ডামি, উনার হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করছেন। তিনি বলেছেন যে, আমরা স্বীকার করে নিচ্ছি- নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের করেছি। মুখের হাতে খানা খেতে হবে একসাথে -এইভাবে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি এবং সংস্কারের সময় আপনারা যা বলেছেন, সেটাও আমরা মেনে নিয়েছি।’