• ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শেষ সময়ের আর্তনাদ

Usbnews.
প্রকাশিত মে ৫, ২০২৬
শেষ সময়ের আর্তনাদ
নিউজটি শেয়ার করুনঃ

(ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম)

হে স্নেহের অতিআদরের পৃথিবীর ,
তোমার বুকে লালিত পালিত তুমি স্বর্ণময় ভূমি,
সবকিছু করেছেন সৃষ্টিকর্তা সৃজন তুমি অন্তর্যামী।
জানিয়ে শুনিয়া ভুলিব কেমন করে ,
হারিয়েছি অনুভবশক্তি স্মৃতি শক্তি ,
ক্ষমা করিও মাবুদ , তওবা করিলাম।
তোমার চরণে আমাদের মিনতি ,
হে পৃথিবী তোমার গুনের আর মনের,
শেষ নেই অতি আদরে রেখেছো ,
তোমার বুকে ফয় ফসলাদি আর।
গাছপালা জলবায়ু আকাশ পাতালে ,
ধনরত্নে ভরা তোমাকে সৃষ্টি করেছেন ,
ইয়া ওয়ালী হে নেককাজ সৃষ্টিকারী মাবুদ।
তওবা কবুলকারী ইয়া তাওয়াবু হে দয়াশীল ,
হে ন্যায় বিচারক মাবুদ ,
হে পৃথিবী তোমার গুনের আর মানের শেষ নেই।
তোমার হেকমতে আর মা বাবার সেকমতে করেছো,
সৃজন পৃথিবীর বুকে ধারণ করার দিয়েছো শক্তি ,
কত যতন করে ধারণা করেছো আমাদের পৃথিবীর বুকে ,
এতো শোভা বর্ণনা করার নেই আমাদের শক্তি।
পৃথিবীতে দিয়েছি মাতাপিতাকে কষ্ট কত ব্যথা,
আঘাত দিয়েছি জানিয়ে শুনিয়া পৃথিবীর মাটিকে ,
ক্ষুধিত করেছি বলবতী স্পৃহা জাগ্রত করে ,
মনুষত্বকে করেছি মাটি।
মৃত্যুর পরে তোমার বুকে থাকবো ,
প্রতিশোধ নিয়ো না কবু।