• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সুপ্রিম কোর্ট সচিবালয় স্থানান্তরের পদক্ষেপ, দুই সচিবকে লিগ্যাল নোটিশ

Usbnews.
প্রকাশিত মে ৫, ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় স্থানান্তরের পদক্ষেপ, দুই সচিবকে লিগ্যাল নোটিশ
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সচিবালয় আইন মন্ত্রণালয়ে স্থানান্তরের উদ্যোগকে ঘিরে দুই সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।

নোটিশে অভিযোগ করা হয়, হাইকোর্টের আদেশ অমান্য করে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন মন্ত্রণালয়ে স্থানান্তরের পদক্ষেপ নেয়া হয়েছে। এটা সুস্পষ্ট আদলত অবমাননা। এ বিষয়ে আপিল বিভাগেরও কোনো আদেশ নেই। এ কারণেই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির দুই সপ্তাহের ভেতর এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানিয়েছেন শিশির মনির।