• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ইরানের সঙ্গে চলা যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Usbnews.
প্রকাশিত মে ৫, ২০২৬
ইরানের সঙ্গে চলা যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে তিনি বলেছেন, তেহরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করতে দেওয়া হবে না।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হেগসেথ জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই অভিযান সাময়িক। এর মূল লক্ষ্য হলো ইরানের আগ্রাসন থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া।

তার দাবি, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি জাহাজ সফলভাবে এই প্রণালি অতিক্রম করেছে। এটি প্রমাণ করে যে যাতায়াতের পথ এখন নিরাপদ এবং এই ঘটনায় ইরান ‘লজ্জিত’।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে চলা ‘যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি’। তবে তেহরানকে সতর্ক করে তিনি বলেন, ইরানকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। তাদের কর্মকাণ্ড যেন এমন পর্যায়ে না যায় যা নতুন করে সংঘাত উসকে দিতে পারে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানির শতকরা ২০ ভাগ পরিবাহিত হয়। ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধ করে দেয় তেহরান। আটকে পড়া জাহাজগুলোর চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরুর ঘোষণা দেয় ওয়াশিংটন।