• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নেবে বিজেপি সরকার  

Usbnews.
প্রকাশিত মে ৬, ২০২৬
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নেবে বিজেপি সরকার  
নিউজটি শেয়ার করুনঃ

আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শপথ নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার। দলীয় সূত্রে জানা গেছে, এই দিনটিকে রাজ্যে একটি ‘নতুন সূচনা’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের বরাতে এনডিটিভি জানিয়েছে, আগামী ৯ মে (২৫ বৈশাখ) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচনী প্রচারের শেষ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্ভাব্য সময়সূচির ইঙ্গিত দেন। তিনি বলেন, ৪ মে ফলাফল ঘোষণার পর আমি আবার এখানে ফিরে আসব বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে।

সোমবার প্রকাশিত নির্বাচনের ফলাফলকে ‘ঐতিহাসিক রায়’ উল্লেখ করেন নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের কথা স্মরণ করেন। তিনি বলেন, বিজেপির লক্ষ্য এমন এক বাংলা গড়ে তোলা ‘যেখানে মন থাকবে নির্ভয় এবং মাথা থাকবে উঁচু’ যা কবিগুরুর চিরন্তন ভাবনার প্রতিধ্বনি।

এদিকে, ভারতের নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা মঙ্গলবার (৫ মে) কলকাতায় পৌঁছাবেন এবং আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি রাজ্যের মুখ্য নির্বাচকের কাছে হস্তান্তর করবেন। এরপর ৬ মে রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।