নিশিরাতে ডাকি মৌলা আমি তোমাকে ,
তুমিই একমাত্র শান্তি সংস্থাপক মাবুদ ,
লুকিয়ে থাকার জায়গা নেই কারো এই পৃথিবীতে ,
আমরা সেই পৃথিবীতে সুবিধাপ্রাপ্ত বান্দা ,
সুসময়ে যাই ভুলে তোমাকে।
সত্য বলিয়া অনন্ত অসীম মাবুদ তুমি ,
স্বীকার করে আসিয়াছি এইভাবে ,
একদঠান হতে অন্য স্থানে যাওয়া বা চলা ,
কোনকিছুই বহন করার নেই কোন ক্ষমতা ,
তোমার হুকুম আর দয়া ছাড়া ।
মিতব্যয়িতার সহিত ও নিপুন ভাবে কাজ করার ,
চলিতে পারার ক্ষমতা দাও আমাদের ,
তোমার দান ও দয়ার অস্বীকার করার নেই ক্ষমতা কারো।
নিশিরাতে এক ডাকি মৌলা তোমাকে ,
অন্তরে আছো মাবুদগো তুমি ,
নূর আর আলো দিয়ে নিও তরায়ে ,
রহমতের সুগন্ধে শোভাসে রেখেছো আমাদের ,
অন্তরটাকে ঠান্ডা রাখিয়ো তোমার দয়ার ভান্ডার খুলে ,
না দেখিয়া মাবুদগো বিশ্বাস করেছি
তুমি একমাত্র একক অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে।
বিন্দুমাত্র জ্ঞান নেই প্রভু আমাদের ,
ঝাঁপ দিয়েছি অকুল সাগরে ,
প্রেমের এল জ্বালাতে চাই তোমার তোরে ,
আত্মাটা রাখিয়ো শান্তি গো মাবুদ ,
যেন তোমার নাম জপিতে পারি সর্বদা নেকবান্দা হয়ে।