• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নির্ভীক জীবন

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
নির্ভীক জীবন
নিউজটি শেয়ার করুনঃ

মানুষের মতো মানুষ যারা , থাকে তারা সৎ সর্বদা-
বরণ করে যন্ত্রণাকে ভয় করেন তারাই পবিত্র ,
সৎকাজে সৎ ধর্মে মরণকে তারা বিশ্বাস করে ,
অন্যায় আচার আচরণকে ঘৃণা করে শহীদদের ভালোবাসে ,
দীন দুঃখী আর পীড়িতদের সেবায় তারা ব্যস্ত সর্বদা।

অপবিত্র অপ্রীতিকর কার্যকলাকে অপছন্দ করে,
মাবুদকে রাখে সর্বদা সন্তুষ্ট ,
নিষ্ঠুর আচার আচরণের কাজ থেকে সর্বদা থাকে মুক্ত ,
হক হালাল কর্মের সাথে এবাদত বন্দেগীতে সর্বদারত।

তাঁরা ছওয়াব পুন্য নির্ভিক তাদের জীবন ধন্য ,
জীবের সেবায় কাজ করে অভাবীকে সাহায্য করে ,
পানাহারিদেরে পানাহার দিয়ে মাবুদের সেবায় ব্যস্ত ,
সুযোগ পেলে হতভাগ্য,রোগাক্রান্ত বস্ত্রহারাদের সেবা পায়
পরকালে লাভবান অর্জন করে পুন্য।

বিজ্ঞ প্রবীণ বিচক্ষণ জ্ঞানী গুণী সুবিবেচিত ,
কথাবার্তা আদান প্রদানে তারাই জীবনে ধন্য ,
শয়তান আছে চিরশত্রু , তারা থাকতে পারে যারা মুক্ত ,
তারাই প্রকৃত মানুষ পাকপবিত্র ,
শয়তানের ধোঁকায় পড়েনা তারা ভয় করে খোদাকে সর্বদা।