সুখ আসিলে প্রকৃতি হাসে ,
আশা জুগায় ভালোর দিকে চলতে ,
সুখের দিন ভুলিয়ে গেলে ,
আবার ও দুঃখ আসিতে পারে পরিহাসে ।
রূপসী প্রাকৃতির খেলা যায় আসে ,
মানুষ আশা নিয়ে বেঁচে থাকে ,
হাসি কান্নার মধ্যখানে পরিশ্রমের ঘাটতি ,
পরিশ্রম ছাড়া হয়না কোন সুখ।
একা একা প্রাকৃতিতে প্রকৃত মানুষ খুঁজি ,
প্রাণ আর সুস্থ মন না থাকিলে ,
করা যায়না কোন অগ্রগতি ,
আশাকে বুকের ভেতর বন্ধি করে রাখি।
কোন অর্থ নেই তাতে তাই খোঁজাখুঁজি করি ,
সুখকে ছেড়ে অনতিবিলম্ভে দরজা খোলে শান্তির বাতাস দেখি ,
দুঃখকে ছেড়ে সুখের পথ পাবার জন্য ,
সংগ্রাম আর বিপ্লব করতে শিখি।
প্রেমের বার্তা প্রেমিকের কাছে পাঠাই ,
আশ্রয় নিয়ে তাঁর কাছে করি কাকুতি মিনতি ,
দয়া যদি হয় বন্ধুর আমার অবস্থার হবে উন্নতি ,
সেই বন্ধুই পরিবর্তনের খোঁজ খবর পারেন বুঝতে ,
থাকে তার হাতে মূল চাবি।