• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঝংধরা গোলামীর জিঞ্জির

Usbnews.
প্রকাশিত মে ১, ২০২৬
ঝংধরা গোলামীর জিঞ্জির
নিউজটি শেয়ার করুনঃ
তারা যখন বানায় আধুনিক অস্ত্র ,
বিশ্বের বুকে দিচ্ছে অস্ত্রের হুঙ্কার ,
আমরা তখন কথিত রটাচটা গবেষণা নিয়ে মহাব্যস্ত।
তারা যখন পারমাণবিক অস্ত্র নিয়ে পরাশক্তির সাথে দিচ্ছে পাল্লা ,
আমরা তখন খুঁজি কে রাজাকার, কে আদা রসুন ছিল সে সময় ,
দলদাস গোলামীর জিঞ্জির স্বেচ্ছায় গলায় দিয়ে খুঁজি মাঝি মোল্লা।
তারা বানাচ্ছে ব্যালেস্টিক মিসাইল ,সুপারসনিক রকেট যুদ্ধাস্ত্র ,
ওয়ারহেড , দূরপাল্লার প্রতিযোগিতার নীতিতে ,
আমরা হচ্ছি হলুদের ম্যাগাজিনের জন্য প্রায় বিবস্ত্র।
গর্ব করে বলি তাদের হারিয়েছি তাই আমরা বীরের জাতি
তাই বলে কি আমাদের থাকবেনা সর্বাধুনিক সমরাস্ত্র ব্যবস্থা ?
রংডং কথিত সুশীলতার দালালি আমাদের দিয়েছে রাডারের বদলে ছাতি।
মার্কিন ব্রিটিশ ফরাসীরা একেঅন্যের বিরুদ্ধে করেছে যুদ্ধ,
চালিয়েছিল গণহত্যা ,নৌ – বোমারু বিমানের তান্ডব,
আজ তারা আমাদের বিরুদ্ধে মুহূর্তেই ঐক্যবদ্ধ।
এরপর ও কিছু হলে গাছতলায় যেয়ে মিহিমিহি ছন্দ ,
যুগের পর যুগ ভঙ্গিতে তারা সাজে দেশপ্রেমিক ,
এই চেতনা সেই চেতনা দিয়ে জাতিকে রেখেছে অন্ধ।