• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

অনুসন্ধান

Usbnews.
প্রকাশিত মে ৫, ২০২৬
অনুসন্ধান
নিউজটি শেয়ার করুনঃ

জানিয়াও জানে না , বুঝিয়া ও বুঝে না ,
এতো জ্ঞানী লোক জগতে জন্ম নিয়ে ,
সবকিছু যতই  আমার আমার কেন বলিনা।

কিছুই নয় আমাদের সকলেই জানে ,
খোদার প্রেমে না মজিলে চিন্তাহীন ,
কোথায় কাটালে তুমি ভবে এসে অলস জীবনে ।

সু বৃহৎ বসতবাড়ি সম্পদ যা আছে ,
এভাবেই পড়ে রবে প্রভুকে অনুসন্ধান করলে বুঝবে ,
হটাৎ সকলেই ক্রমে ক্রমে জগৎটাকে ছেড়ে ,
সাড়ে তিনহাত মাঠির নিচে চলে যাবে রইবে না কাছে ।

পোশাকের বিশিষ্ট ধরণ নিতে পারবে না সাথে পরপারে ,
সাদা কাপড় শেষ সম্বল হবে ,
কত খেতাব কত উপাধি পদবি সংক্রান্ত সনদ রইবে পড়ে সংসারে।

পাবে না কেউ কারো দেখা- চিনবে না কেউ কাউকে ,
কঠোর পরিশ্রমের ধন অন্যরা উপভোগ করবে ,
তোমার জমির উৎপাদিত তুলতে পারবে না ,
কি শক্তি তোমার ? ভাব একবার মন থেকে।

সততা যতার্থতা প্রকৃত উক্তি খোদার মহিমা ,
যথার্থ জ্ঞান আরাধনা অর্জন না করলে ,
অন্যায় যত কাজ করেছো এ জগতে ,
সব বিচার অবশ্যই হবে পরকালে তবু আশা ক্ষমা।

একটু হেরফের করার নেই কোন পথেই ,
ফাঁকি দিতে মোদের কোন জ্ঞান ক্ষমতা নেই।