• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সুফল প্রদ আস্থা রাখা

Usbnews.
প্রকাশিত মে ১, ২০২৬
সুফল প্রদ  আস্থা রাখা
নিউজটি শেয়ার করুনঃ

শান্তি সুখের আলো জ্বালিয়ে ,
পৃথিবীটাতে থাকতে চাই সুখে ,
সুখ নেই যার কাছে যাই দুঃখের গল্প সর্বদা বলে।

এমন গল্প শুনতে পাই কান্না আসে মনে ,
শিখতে চাই ভালো কথা , পারিনা শিখতে ,
শেখার ভান্ডার পৃথিবীতে ,
তাকিয়ে দেখো চক্ষু মেলে পৃথিবীটাকে।

আদর ভালোবাসা থাকলে তবে ,
শান্তি আর সুখের আলো ,
তোমার অন্ধকার আত্মায় জ্বলবে।

সারাটি জীবন কষ্ট করে সুখ ধরা যায়না অবশেষে ,
অত্যান্ত উজ্জ্বলতার সূর্য ও মাঝে মধ্যে স্বচ্ছ আলোকে ,
মেঘের ভেলা ঢাকা দিয়ে প্রভাতার নেয় আড়াল করে ,
জাকজমক কর্মক্ষমতা সতেজজ্ঞান নিঃশেষে।

নিরাশ করার ক্ষমতা সৃষ্টিকর্তার কাছে ,
অনুকূল আর ফলদায়ক হিতকর কাজে ,
সু- হৃদয়তা দিয়ে সৃষ্টি করার ক্ষমতা ,
সাগ্রহে প্রার্থনা করে চারদিকে ছড়ায়ে ,
অমঙ্গলকে মঙ্গল করার ক্ষমতা মানুষের জ্ঞানে অবশ্যই আছে।