• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নিয়মের ব্যতিক্রম

Usbnews.
প্রকাশিত মে ১, ২০২৬
নিয়মের ব্যতিক্রম
নিউজটি শেয়ার করুনঃ

দেশ বিদেশ ঘুরে বেড়াই ,
ভালো মানুষ খজিতেছি ভাই ,
কত সাগর যদি পার হলাম ,
সেখানেও সমান তাই।

যেদিকে যাই দেখিতে পাই ,
মনের মানুষ নাহি পাই ,
ধাপ্পাবাজি করে সবাই ,
আসল নকলের হিসেব নাই।

প্রফুল্ল মনে হাসি খুশি করে চলে যথাতথা ,
ভেতর তাহার ঠিক নেই ,
বাহ্য শোভায় আছে খাঁড়া ,
অন্তর তাহার নিমের মতো তিতা।

স্বচ্ছ দিলের মানুষ কম আশে পাশে ,
সহানুভূতি আর দয়ার উদ্রেককারী নেই ,
এ জগতে সংখ্যায় খুব কম ভালো মানুষ ,
সহজভাবি যাহাদের , ততসহজ নয় যে সে।

কঠিন কঠিন বাক্য বলে শিক্ষার অহংকার করে ,
চমৎকার তার আচার আচরণ দেখতে পাই,
ফাঁকিবাজি আরো বেশি করে ,
প্রয়োজনীয় কাজে নিলে ক্ষতির চেষ্টা বেশি করে।

সুন্দর পোশাক গায়ে পরে,
মিথ্যাবাদী দেখি আরো বেশি সে ,
কথায় কাজে মিল নেই,
সবদিকে হাতপা রেখে অন্ধকারে ডিল মারে।